সিলেট

চুনারুঘাটে সংরক্ষিত বন থেকে কাঠ পাচারের চেষ্টা, আটক ২

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ২১:১৯

ছবি: সিলেট মানচিত্র

হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারের চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও নম্বরবিহীন একটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্পসংলগ্ন বনাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে ট্রাক্টরে করে কাঠ সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন সংবাদের ভিত্তিতে শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থল থেকে ২৭ ঘনফুট আকাশমণি কাঠ এবং কাঠ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা ও অবৈধভাবে কাঠ পাচার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬