সিলেট

গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ২০:৫৮

ছবি: সিলেট মানচিত্র

সিলেট-৬ আসনের সাংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে খুবই আম্তরিক। সরকারের মুল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। পরিক্ষায় শুধু পাস করলে হবেনা, মানসম্পন্ন হতে হবে। বিগত সরকার শিক্ষাকে ধবংস করে দিয়েছে। বিএনপি সরকার গঠন করার পর শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে।  সরকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ১লক্ষ  ২৬কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু করেছে। আগামীতে স্কুল ড্রেস জুতাসহ সব উপকরণ দেওয়া হবে। শুধু বিদেশ গেলে চলনেনা ভাল করে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এর জন্য বিদেশ প্রবনতা কমাতে হবে।
 
তিনি বলেন, শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।  কিন্ত মেবাইল ফোন  হচ্চে শিক্ষার্থীদের জন্য অভিশাপ। অভিভাবকদের এ ব্যপারে সতর্ক হতে হবে। 

তিনি সেমবার গোলাপগঞ্জের পৌর এলাকার অবস্থিত জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। 

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তস (ওসি) ছবেদ আলী ও  উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। 

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  রেহান উদ্দিন রায়হান ও গোলাপগঞ্জ  ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো: আব্দুল কাদির ও মোঃ ইখতিয়ার উদ্দিন। অনুষ্ঠানে কৃষি শিক্ষার্থীদের হাতে  ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬