সিলেট

মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ২১:৫১

ছবি: প্রতীকি

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানজালা ওই গ্রামের জলফু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে জ্বালানি কাঠ সংগ্রহ করতে সোনাই নদীর পাড়ে যায় হানজালা। এ সময় অসাবধানতাবশত নদীর গভীর পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না মেলায় হবিগঞ্জ জেলা সদর থেকে ডুবুরি দল আনা হয়। পরে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৬টার দিকে নদী থেকে হানজালার মরদেহ উদ্ধার করেন।

এদিকে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬