সিলেট

এয়ারগান-ওয়াকিটকি ও লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৬:২০

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও বিছানাকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় এয়ারগান, ওয়াকিটকি সেট এবং প্রায় ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করে সুরাইঘাট বিওপির টহল দল। যার সিজার মূল্য প্রায় ১১ হাজার টাকা। উদ্ধার করা এয়ারগানটি কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এদিকে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৮৫টি শাড়ি, ৬০০ কেজি জিরা, মহিষ, গরু, শ্যাম্পু, ফেসওয়াশ ও চা-পাতা জব্দ করে ১৯ বিজিবি। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।

অন্যদিকে, বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিছানাকান্দি ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আরও ১৪ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারি জব্দ করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত অন্যান্য চোরাচালানি মালামাল শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন

 শিরোনাম
news icon মাধবপুরে সোনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু, সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার মরদেহ news icon পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী news icon চট্টগ্রাম থেকে সিলেটে খুনের ৩ আসামি news icon বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ news icon গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন news icon পোশাক খাতে অস্থিরতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার news icon ১১ বছর পর সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলা থেকে খালাস পেলেন ৭০ নেতা-কর্মী news icon জুড়ীতে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন news icon সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮ news icon সিলেটে হামে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৬