সিলেট

সিলেটে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১২:৪৩

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর খাদিমপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, সকালে দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

 

ছুটির দিনের সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।

সিলেট থেকে আরো পড়ুন