সিলেট

মাধবপুরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে শঙ্কায় কৃষকেরা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২১:৫২

ছবি: সিলেট মানচিত্র

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। ট্রান্সফরমারটি চুরি হওয়ায় কয়েক শ বিঘা জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়ার আওতাধীন গভীর নলকূপটির সংযোগস্থল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে জমিতে সেচ দিতে গিয়ে বিষয়টি নজরে আসে কৃষকদের। পরে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানাজানি হয়।

 

কৃষকদের আশঙ্কা, দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করা না হলে গভীর নলকূপটি অচল হয়ে পড়বে। এতে আসন্ন বোরো মৌসুমে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি অন্যান্য ফসলের আবাদও ঝুঁকিতে পড়তে পারে।

 

স্থানীয় কৃষকেরা জানান, নলকূপটি সচল না থাকলে এলাকার কয়েক শ বিঘা জমিতে সেচ দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। ফলে কৃষি উৎপাদন ও ফসলের ফলনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

এ অবস্থায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে ট্রান্সফরমার উদ্ধারের পাশাপাশি দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


 শিরোনাম
news icon হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি news icon ১৬ ঘণ্টার ব্যবধানে ৬ ভূকম্পন: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক news icon সিলেট মানবিকে পাস করতে পারেননি অর্ধেকেরও বেশি news icon সিলেটে মেধার দৌড়ে এগিয়ে মেয়েরা, কমেছে পাসের হার news icon সিলেটে একুশ বছরের মধ্যে এইচএসসির পাসের হার সর্বনিম্ন news icon ৮ বছর পর চা বাগানে ভোট উৎসব news icon বালাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে হাওরের পানিতে মোটরসাইকেল, যুবক নিহত news icon কুলাউড়ায় ঘুমের মধ্যেই সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর news icon নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল news icon সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ