এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।
এ বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট বেশি পেয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে সিলেট শিক্ষা বোর্ডের ফলও প্রকাশ করা হয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এ ফল ঘোষণা করেন।
বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭২ হাজার ৯৫৫ জন। তাঁদের মধ্যে ২৯ হাজার ৩১৯ জন ছাত্র এবং ৪৩ হাজার ৬৩৬ জন ছাত্রী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৭১ হাজার ৮৯৩ জন। তাঁদের মধ্যে ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র এবং ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রী।
সিলেট থেকে আরো পড়ুন